কাঁচকুড়া কলেজ
সুশিক্ষায় আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষে ১৯৯২ খ্রিস্টাব্দে অত্র এলাকার সর্বসাধারণের আন্তরিক প্রচেষ্টায় ঢাকার উত্তরখান থানাধীন কাঁচকুড়ায় ঐতিহ্যবাহী কাঁচকুড়া কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। নিরন্তর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তাঁদের প্রতি যারা জ্ঞানের এই বাতিঘর প্রতিষ্ঠায় শ্রম ও মননে প্রাগ্রসর ভূমিকা রেখেছেন। আগামীর নাগরিকদের উচ্চশিক্ষার জন্যে এমন দৃষ্টিনন্দন ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বসূরিদের অমরত্বে অম্লান করুক, নবাগত উত্তরসূরিদের আলোর পথে অগ্রযাত্রায় তাঁদের অমূল্য অবদান শাশ্বতরুপে দেদীপ্যমান হোক। ধন্যবাদান্তে অধ্যক্ষ মো: মতলব হুসেন কাঁচকুড়া কলেজ উত্তরখান, ঢাকা-১২৩০