২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ১ম বর্ষে ভর্তি কার্যক্রম চলমান  |  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে রিলিজ স্লিপে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন চলছে।  |  

কাঁচকুড়া কলেজ পরিচিতি

Picture

কাঁচকুড়া কলেজ ঢাকা জেলার উত্তরখান থানায় অবস্থিত একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। অত্র এলাকার সর্বসাধারণের নিরলস পরিশ্রম, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ১৯৯২ খ্রিষ্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজমান।

কলেজটিতে লেখাপড়ার সুষ্ঠূ পরিবেশ ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশের জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। বিগত বছরগুলোতে কলেজটি উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) স্তরের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় A+ সহ সন্তোষজনক ফলাফল লাভ করেছে। বর্তমানে কলেজের মেধাবী ও অভিজ্ঞ অধ্যাপকমন্ডলী তাঁদের মেধার সর্বোচ্চ ব্যবহারে কলেজটিকে ঢাকা শহরের অন্যতম একটি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন।

সময়ের প্রয়োজনে, যুগের দাবিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে সকলের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে কলেজটি জাতীয় বিশ্ববিধ্যালয়ের  অধিভুক্তি লাভ করে ডিগ্রি কলেজে উন্নীত হয় এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। প্রতি বছরই মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক আয়েজিত ঢাকা মহানগরী আন্তঃক্রীড়া প্রতিযেগিতা, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযেগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় সম্মিলত ফলাফলে কাঁচকুড়া কলেজ সুনাম অর্জনসহ সাফল্যের অভীষ্ট লক্ষ্য অর্জন করে চলছে। যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক ও পরিপূর্ণ শিক্ষাদান নির্ভর করে কলেজ গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণের সম্মিলিত আন্তরিক সহযোিগিতার ওপর। সকল পক্ষের দৃঢ়  প্রত্যয় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অত্র কলেজে রয়েছে সুশিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ।